ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার ১৩ দিন পর আহত ঔষধ ব্যবসায়ীর মৃত্যু 

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:47 am
Link Copied!

শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঔষধ ব্যবসায়ী ও হক ফার্মেসির স্বত্বাধিকারী নাজমুল হক শুভ (৩৯) আর নেই।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শুভ গত ১৪ ফেব্রুয়ারি রাতে বগুড়া জেলা শেরপুরের দশমাইল এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া-তে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতাল, ঢাকা এবং সর্বশেষ সংকটাপন্ন অবস্থায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
নাজমুল হক শুভ শেরপুর পৌর শহরের স্যানালপাড়ার মো: মোস্তাফিজার রহমানের জৈষ্ঠ্য সন্তান । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন। শেরপুর উপজেলার এই বিশিষ্ট ব্যবসায়ী শুভর মৃত্যুটি স্থানীয় মানুষ ও ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।