ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী – শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Mahamudul Hasan Babu
February 27, 2026 1:10 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এ সময় উপস্তিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনাগঞ্জ চার আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল্যা, উপজেলা পানি উন্নয়ন বোডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল হক, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
পরিদর্শন কালে মন্ত্রী হাওর এলাকার সার্বিক পরিস্থিতি, ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করে তিনি ফসল রক্ষা বাঁধের কাজ সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি বলেন, সরকার হাওর অঞ্চলের কৃষকদের পাশে রয়েছে এবং কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে।