ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

Mahamudul Hasan Babu
February 27, 2026 3:56 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার সরকারি আর.এস. কে. এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপিকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান রিংকু, জেলা কৃষক দলের সভাপতি মোঃ রুবায়েত হোসেন খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।

এর আগে প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপিকে সংবর্ধনা দেওয়া হয়। কার্যনির্বাহী সদস্য এস আর এ হান্নানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।