ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক পাবনা-৩ গড়তে চাই: এমপি আলী আছগার

Mahamudul Hasan Babu
February 28, 2026 9:56 am
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার বলেছেন, ‘দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা গড়াই আমার অঙ্গীকার।

তিনি বলেন, ‘আমাকে কে ভোট দিয়েছেন, আর কে দেননি, সেটা বিবেচ্য বিষয় নয়। যারা আমাকে ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি তারাও আমার। আমি সবাইকে সঙ্গে নিয়ে, দলমত-নির্বিশেষে অন্যায় ও দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক এলাকা গড়ে তুলতে চাই।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “নেশা, জুয়া, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের তদবির শোনা হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে‌।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে সভায় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম মোস্তফা বাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।