ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

Mahamudul Hasan Babu
March 1, 2026 1:47 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এম পি) ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় এ অভিযোগ বক্স উদ্বোধন করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এর উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বক্স দেয়া হয় । মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বক্স স্থাপন করা হবে বলে জানা যায়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নতুন বাংলাদেশে গড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও কোন অনিয়ম দেখতে পায় সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বক্সে অভিযোগ দেন আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।