এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি বলেছেন, বিরল-বোচাগঞ্জকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের প্রধান লক্ষ্যই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। সম্মিলিত প্রচেষ্টায় আমরা বেকারত্ব দূর করে এক নতুন বিরল-বোচাগঞ্জ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি তাঁর ভেরিফাইড ফেসবুকে এ কথাটি উল্লেখ করেন। সেই সাথে ওই তথ্য সম্বলিত একটি ফটোকার্ড তিনি তাঁর ফেসবুকে আফলোড করেন।
