ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ মঠবাড়িয়ার মাদক কারবারি আটক

Mahamudul Hasan Babu
March 2, 2026 7:19 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: ​শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ মো. শাহীন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার রায়েন্দা ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক শাহীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।

​জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করেন। পরে খবর পেয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন জানায়, সে দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মঠবাড়িয়া এলাকায় খুচরা বিক্রি করে আসছিল। ঘটনার রাতে রায়েন্দা পূর্বমাথা কামার পট্টি এলাকার আল-আমিন শাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকায় এই ৫৭ পিস ইয়াবা ক্রয় করেছে বলে সে স্বীকারোক্তি দিয়েছে। অভিযান চলাকালীন ফেসবুক লাইভে আটককৃত শাহীনের দেওয়া তথ্যমতে, শরণখোলা বর্তমানে মাদকের “স্বর্গরাজ্যে” পরিণত হয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মাদক কারবারিদের ধরিয়ে দিলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত কোনো কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। আল-আমিন শাহর মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালিয়ে গেলেও তারা রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থাকছে।

উল্লেখ্য ​সম্প্রতি বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আলীম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া মাদক ও জুয়ার বিস্তার রোধে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করা হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসনের গাফিলতির কারণে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে, যা স্থানীয় যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

​এর আগে গত ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রায়েন্দা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ ইলিয়াস তালুকদার নামে এক যুবক গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো অধরা। এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, আটক শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দাবি করেন।