মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মান সম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রান্তিক কৃষকদের জন্য ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ব্র্যাক মাইক্রো ফাইনান্স (দাবি+)।
গতকাল রবিবার (১ মার্চ) সকাল ১১ টায় নাগেশ্বরী উপজেলার হিরারকুটি গ্রামে ব্র্যাক অফিসে আয়োজিত এই আয়োজনে কুড়িগ্রাম অঞ্চলের ২০ জন কৃষক ও কৃষাণী সদস্য নিয়ে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহণকারী কৃষকদের নিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনে শস্য নিরাপত্তা বীমা, গবাদি প্রাণী বীমা, স্বাস্থ্য কার্যক্রম বীমা সুবিধা চালু করেছে ব্র্যাক। এছাড়াও ব্র্যাক থেকে বিগত সময়ে ধানের চারা, ফলজ বৃক্ষ, সবজি গাছ,মাছের পোনা দেওয়া হয়েছে। এই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সহায়তা প্রাপ্ত কৃষকগণ। এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান বলেন, আমরা ধান, সবজি বাগান , লাউ কুমড়া বিভিন্ন সবজি গাছে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এ সার ব্যবহার করলে বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না। এ বিষয়ে কৃষাণী নুর হাসনা বলেন, বাজারে ভালো সার পাওয়া যেমন কঠিন, তেমনি দামও বেশি। ব্র্যাক আমাদের যেটা প্রশিক্ষণ দিয়েছে, সেটা ভালো মানের এবং আমাদের জন্য বড় সহায়তা। এ সময় বক্তব্য রাখেন, ব্র্যাক শুধু ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিয়েই সীমাবদ্ধ নয়। ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচির মাধ্যমে বীজ বিতরণ, কৃষকদের জন্য শস্য নিরাপত্তা বীমা,গবাদিপশু বীমা, স্বাস্হ্য বীমা সুবিধা চালু করে তাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতেও কাজ করেছে। প্রতিটি কৃষককে নিদিষ্ট পরিমাণ মান সম্পন্ন বীজ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার তাপস কিশোর দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসসিডিপি শাখা ব্যবস্থাপক রাসেল রেজা,শাখা ব্যবস্থাপক দাবি আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হালিম সরকার, কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান ও নুর হাসনা, সম্প্রসারণ কর্মকর্তা কৃষি আব্দুল্লাহ আবু ছালিহ্ প্রমুখ।
