ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ আটক-২

Mahamudul Hasan Babu
March 2, 2026 2:09 pm
Link Copied!

aরোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও মো: শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব।
রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার এক পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও আটক করা হয়। আটককৃতরা শহরে মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা।
 এ সময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমান ১ হাজার ৪শত ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।