স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জ জেলার ধর্ম পাশা উপজেলা আওতাধীন ০৫নং-সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে নব্যভাবে যুক্ত হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর দুই নেতা জাহিদ ও হাবুল্লার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন তারা। এসব কারণে এলাকায় স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সুনামগঞ্জ জেলার ধর্ম পাশা উপজেলা আওতাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন এর নব্য বিএনপি’র ইউনিয়ন ছাত্রদলের পদ ভাগিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করছে সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি মীর কাসেম আলীর ছোট ভাই ও ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ চৌধুরী এবং মোঃ হাবিবুর রহমান হাবুল্লা চৌধুরী রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেশকয়েকটি ওয়ার্ড মেম্বার তাদের প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে ছোট দোকান নির্মাণ কাজ শুরু করেন এবং বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সরগুল শুনা যাচ্ছে যে পূর্বে দলীয় প্রভাব বিস্তার করে জ্বালিয়েছে মীর কাসেম আলী চৌধুরী বর্তমানে জ্বালানি অধ্যায় শুরু করে দিয়েছে মীর কাসেম আলীর ছোট ভাই ও ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ চৌধুরী।
এলাকাবাসীর দাবি,দ্রুত বিষয়টি তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক,যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।
স্থানীয় সচেতন মহল মনে করছে,রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে দলীয় ও প্রশাসনিক নজরদারি বাড়ানো জরুরি।
এবং তাদের কে দ্রুত গতিতে দল থেকে বহিষ্কার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানিয়েছেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিরা।
