ঢাকাTuesday , 3 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান—! অস্ত্রসহ কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক!!

Mahamudul Hasan Babu
March 3, 2026 1:56 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আবারও কঠোর বার্তা দিলো বাংলাদেশ কোস্ট গার্ড। যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) আটক হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে একটি অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। তবে আগেই সতর্ক অবস্থানে ছিল কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় সুন্দরবন সংলগ্ন কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে
১টি শটগান
১টি একনলা বন্দুক
২১ রাউন্ড তাজা কার্তুজ
১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়—
জানা গেছে, নির্বাচন-পরবর্তী সময়ে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার এসব অস্ত্র মাটিতে পুঁতে রেখে আত্মগোপনে চলে যায়।
আফজাল সরদার খুলনার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর হয়ে ডাকাতি, অস্ত্র ও রসদ সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।
আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের দৃঢ় বার্তা
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।