আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভার শেষ পর্যায়ে হট্টগোল হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির সভা চলাকালীন সময়ে বিএনপির পরিচয়ে একদল উচ্ছৃঙ্খল কর্মীরা দলবদ্ধ হয়ে জামায়াত নেতা কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সহকারে সভাকক্ষে প্রবেশ কে হট্টগোল করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য জামায়াত নেতা নাজমুল হুদা, গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান, বিজিবি প্রতিনিধি ও র্যাব-১১ গাংনী ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
