ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা আইন শৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা হট্টগোল । উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভমিছিল

Mahamudul Hasan Babu
March 5, 2026 12:12 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শেষ পর্যায়ে বিশৃঙ্খলা ও হট্টগোল হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির সভা চলাকালীন সময়ে বিএনপির সমর্থক একদল কর্মীরা দলবদ্ধ হয়ে জামায়াত নেতা কাজীপুর ইউপি চেয়ারম্যান দুর্নীতিবাজ আলম হুসাইনের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে সভাকক্ষে শৃঙখলা ভঙ্গ করে প্রবেশ করে হট্টগোল করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এক পর্যায়ে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এসে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য জামায়াত নেতা নাজমুল হুদা, গাংনী থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম প্রমুখ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,আমরা সকলেই একটি সুন্দর গাংনী গড়তে চাই। শান্তি শৃঙ্খলা যদি না থাকে তাহলে উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। এধরণের উদ্ভ’ত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সার্বিক উন্নয়ন করা সম্ভব হয়না। তিনি উপস্থিত সকল জনপ্রতিনিধিদের অভিমত জানতে চাইলে গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং যারা এহেন বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমাসুন্দর চোখে দেখার অনুরোধ জানান। একইভাবে গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু, বর্তমান সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, সভাপতি আলফাজ উদ্দীন কালু একইভাবে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এব্যাপারে মেহেরপুর -২ গাংনী আসনের নবনির্বাচিত এমপি জামায়াত নেতা নাজমুল হুদা সকলকে সহনশীল আচরণ করার জন্য আহবান জানান । গাংনীর উন্নয়ন কল্পে আমার নির্বাচনী ওয়াদায় আমি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেসময় ঘটনার কারন কেউ বলতে পারেনি। গাংনী উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার হোসেন উন্নত সমৃদ্ধ গাংনী গড়তে সকলকে সহনশীল আচরণ করার আহবান জানান। দলীয় কোন্দলে নিজেদের মধ্যে গন্ডগোল ফ্যাসাদ করলে গাংনীর উন্নয়ন ব্যাহত হবে।
পরবর্তীতে জানা গেছে, উপজেলার কাজীপুর ইউপির চেয়ারম্যান কথিত জামায়াত নেতা আলম হুসাইন উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদের নিকট জামায়াত শিবিরের কর্মী সমর্থকদের পাঠিয়ে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দকৃত চালের ২৫ থেকে ৩৫ ভাগ চাল জামায়াতের জন্য কোটা রাখতে চাপ দেয়। এ কারণেই বিএনপি ও এলাকার সচেতন মহল উক্ত দাবি নাকচ করে প্রতিবাদ জানাতে উপজেলা প্রশাসনের কাছে আসে।

পরিস্থিতি স্বাভাবিক হলেও বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলামের নেতৃত্বে গাংনী বাজারে লাঠি সোটা নিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুর নামে নানা ভাষায় শ্লোগান দিয়ে লাঠি মিছিল করে।
পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা সন্ধ্যার পর গাংনী হাসপাতাল বাজার থেকে গাংনী বাসস্ট্যান্ড বাজার পর্যন্ত ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে পাল্টা মিছিল করে এবং সাংবাদিকদের মাধ্যমে নানা আল্টিমেটাম প্রকাশ করে। জামায়াতের নেতা আলম হুসাইনসহ দোষী নেতৃবৃন্দদের ২৪ ঘন্টার মধ্যে আটক না করলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
বর্তমানে গাংনী থানা পুলিশ ও সেনাবাহিনীর নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোন সময় উভয় দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।