ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে উপজেলা সহ-প্রধান শিক্ষক  সমিতির উপজেলা কমিটি গঠন

Mahamudul Hasan Babu
March 5, 2026 12:13 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির আওতায় বগুড়ার শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। এতে উপজেলার বেটখৈর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রেজাউল হক রেজাকে সভাপতি ও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার(০৪ মার্চ) দুপুরে শেরপুর শহরের শেরউড ইন্টারন্যাশনাল(প্রাঃ) স্কুল এন্ড কলেজের একটি কক্ষে উপজেলার সকল পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলার কানাইকান্দর উচ্চ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে সহ-সভাপতি, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিরুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়।