ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: জরিমানা, চুল্লি-চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ

Mahamudul Hasan Babu
March 5, 2026 1:34 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় অবস্থিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৪ মার্চ) নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকস নামের ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি মামলা দায়েরের মাধ্যমে ভাটার মালিকপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও তা আদায় করা হয়।

অভিযানকালে প্রথমে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত চুল্লি নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর এক্সকেভেটর ব্যবহার করে ইটভাটার চুল্লি (কিলন) ও চিমনি ভেঙে ফেলা হয়, যাতে ভবিষ্যতে পুনরায় কার্যক্রম চালাতে না পারে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সহযোগিতা প্রদান করেন নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ আইন অমান্য করে পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।