রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) নজরুল ইসলাম খানের আশু সুস্থতা কামনায় জামালপুরের ইসলামপুরে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইসলামপুর উপজেলার কুলকান্দি খানবাড়িতে ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ-এর সভাপতি জনাব শরিফুল ইসলাম খান ফরহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান এবং সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
