সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
নিহত তম্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে সে বিয়ে করে। এ বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতো। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎমিস্ত্রি হিসাবে কাজ করতো। সে আগে একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে যান। আজ সকাল ৯টার দিকে তার রেখে যাওয়া যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেতলে যায়। এরপর সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।
