ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২ আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক

Mahamudul Hasan Babu
March 7, 2026 3:23 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২ আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার ভোর পৌনে ৬ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ উপজেলার রামচন্দ্রপুর বিওপি এর একটি টহল দল এবং র‌্যাব এর যৌথ অভিযানে সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে ২ জন আসামীসহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ আটক করা হয়।
আটক আসামীদ্বয় উপজেলার ভান্ডারা ইউপি’র পূর্ব বালান্দোর গ্রমের মৃত-সাবেদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনি আহমেদ (২২)। আটককৃত ২ আসামী এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য এক লক্ষ ঊনিশ হাজার ছয়শত টাকা দেখানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।