মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
