মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণ খোলায় ৪ নং সাউথখালী ইউনিয়নের ৩ নং উত্তর তাফাল বাড়ি ওয়ার্ডের সরকারি প্রাইমারি স্কুল ও গুচ্ছ গ্রামের পাশে নূর মোহাম্মদ মুন্সির বাড়িতে তারই সন্তান প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আবু সালের নিজ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ ৮ই মার্চ রোজ রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরণখোলা থেকে ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হলেও এলাকার লোকজন শত চেষ্টা করেও ঘরটি থেকে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।
সবকিছু হারিয়ে শিক্ষক আবুছালে এখন। পথে বসে গেছে।
ইতিপূর্বে সাধারণ মানুষের বক্তব্য
তারা শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ঘরটি থেকে তবে ক্ষতির পরিমাণ জানতে চাইলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে ঘরে টিভি ফ্রিজ অন্যান্য মালামালসহ ক্ষতির ক্ষতির পরিমান আপাতত নির্ণয় করা সম্ভব হয়নি।
সবচেয়ে বড় সমস্যা। সেটা হলো ফায়ার সার্ভিস আসার জন্য অনুকূল পরিবেশ ও রাস্তাঘাট নেই। দ্বিতীয় সমস্যা পানির সরবরাহ পানি সংকট। পার্শ্ববর্তী খাল গুলি কচুরিপানায় ভরপুর। এসব এলাকার খাল গুলি খনন করা অতিব জরুরী। সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল আলম লিটন বলেন এ এলাকার মানুষের একমাত্র প্রাণের দাবি খাল গুলি খনন করা।
মোঃ কামরুল ইসলাম টিটু
