মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়েজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। সভায় খুন, ডাকাতি,ছিনতাই অপহরণসহ যৌন হয়রানি,বাল্য বিবাহ, মাদক দ্রব্যের আগ্রাসন, চোরাচালান প্রতিরোধ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান তার বক্তব্যে যে কোন মূল্যে মাদক নির্মুলসহ মাগুরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় যত্নশীল হওয়ার আহবান জানিয়ে দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবাইকে এসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মাগুরা গঠনের জন্য কাজ করার আহবান জানান। মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারে সভাপতি আখতার হোসেন, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, মাগুরার পিপি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। বক্তারা জেলার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে নিজেদের সন্তানদের সঠিক ভাবে প্রতিপালন করার আহবান জানান। সভায় জ্বালানী তেলের সুষ্ট সরবরাহ নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিকদের আহবান জানান। বক্তারা
বলেন, কোন পণ্য মজুদ করার সুযোগ না দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
