ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসের কবিতা জান্নাতুল রহমান স্নেহা

Mahamudul Hasan Babu
March 8, 2026 11:56 am
Link Copied!

ছেলে তুমি সুদর্শন হলেও কি,
আমি তোমার থেকে কম নাকি…
নারী আমি দুর্বল গোত্র হলেও মাতৃকুলের অংশ ,
করো না এমন কিছু যাতে তোমার পরিণতি হয় ধ্বংস ।
করো তোমরা নানান ছলে ছলনা ,
আমি যে তা দিয়েই লিখি বই তুমি কি তা জানো না ?
শোনো হে সর্ব পুরুষ কূল,
আমি এক রঙ্গবতী নারী দেখতে আমি রঙ্গন কমল হলেও, ব্যাখ্যা তার ভীষণ ভারী ,

আছে নাকি কোন জাতির এত সাহস আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস । এই দিনটি শুধু একটি উদযাপন নয় , এটি শ্রদ্ধা, সম্মান ও অধিকার অঙ্গীকারের দিন ।
নারী মানেই সম্ভাবনা, নারী মানেই ধ্বংস.. নারী মানেই শক্তি, নারী তো ভালোবাসার অংশ !
এক সমুদ্র ত্যাগে তারা অরণ্য প্রতি ছবি ,
পরিবার , সমাজ , রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান জ্বলন্ত
রবি।
নারীর অবদানের বিশালতায় সবই তুচ্ছ,
তারা যে রক্তের রাঙ্গা পুষ্প একগুচ্ছ।
তবুও বাস্তবতায় দেখা মেলে নারী এখনও বৈষম্য, নির্যাতন ও অবমূল্যায়নের শিকার ।
কোথায় আন্তর্জাতিক নারী দিবস, কোথায় মানবাধিকার ?
নারী নিরাপত্তা মানেই সমাজে নিরাপত্তা,
একটি নারীর শিক্ষা মানেই গোটা জাতির উন্নয়ন ।
আজকের এই দিনে চলো করি প্রতিজ্ঞা ,
নারী জাতি হবে না আর অবজ্ঞা ।
নারীর প্রতি সহিংসতা বন্ধে সোচ্চার হবো ,
সমতার ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তুলব ।
প্রতিটি নারীকে তার প্রাপ্য সম্মান দিতে সচেষ্ট থাকব ।
প্রয়োজনে তাদের রক্ষায় লড়াই করব ।
মা হিসেবে , বোন হিসাবে, সহপাঠী, সহকর্মী কিংবা নেতৃত্ব …
নারী সর্বোচ্চ অনন্য , তাদের স্বপ্নপূরণের পথ সুগম করাই হোক আমাদের দায়িত্ব ।
শুধু একটি দিন নয় প্রতিটি দিনই হোক নারী মর্যাদার দিন ।