ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে…. এমপি সুলতান মাহমুদ 

Mahamudul Hasan Babu
March 8, 2026 4:17 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮মার্চ) বিকালে উপজেলার অডিটোরিয়াম মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথির বক্তব্য বলেন,জিয়া পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন,আত্মশুদ্ধির এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজির রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাফিজা সাফিজ বিনতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌওলা পালোয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল।
এছাড়াও মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম শোলেখা,কৃষক দলের সভাপতি রেহান আলী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,যুবদলের আহ্বায়ক শেখ হেলাল,যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু,সামিউল হক লাভলু ও হামিদুর রহমান মলিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল এবং ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।