এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দুপুরে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, কৃষি অফিসার রুম্মান আকতার, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, হিসাব রক্ষণ অফিসার সামিউন বাসিরা, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মাহফুজা বেগম ও উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন।
ছবির ক্যাপশন-বিরলে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-(বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
