মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রীপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে ৮ই মার্চ রবিবার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
উপজেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মো:খাইরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা মো: সাইফুল্লাহ, যুবও ক্রীড়া বিভাগের সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মো:রবিউল ইসলাম, শ্রীপুর উপজেলা নায়েবে আমির কাজী আব্দুল আওয়াল সবুর, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গফ্ফার, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আমিরল ইসলাম, উপজেলা কর্মপরিষদ মাওলানা ওলিউর রহমান,যুব বিভাগের সেক্রেটারি মো:মোফাজ্জেল হোসেন, শ্রমিক কল্যণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো: মুক্তার হোসেন,সেক্রেটারি মো:মোজাফফর হোসেন মুন্না সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমির ও টিম সদস্য, ওয়ার্ড সভাপতি, শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলার আসামীসহ প্রায় ২শত জন দায়িত্বশীল অংশগ্রহন করেন।
