ঢাকাTuesday , 10 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে স্থানীয় এমপির সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

Mahamudul Hasan Babu
March 10, 2026 12:05 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া:কুমিল্লা।।কুমিল্লার তিতাস উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের এক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ মুক্তার, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার, দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম সরকার এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
মতবিনিময় সভা শুরুর আগে প্রধান শিক্ষকদের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে সম্মাননা স্মারক হিসেবে তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান শিক্ষক মো. জমির আলী, মো. বদিউল আলম ভূঁইয়া, মো. আব্দুল হালিম সরকার, মো. মিজানুর রহমান, আফরোজা পারভীন ও মো. নাজমুল হকসহ অন্যান্য শিক্ষকরা।
সভায় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের বিভিন্ন বাস্তব সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।