ঢাকাTuesday , 10 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

Mahamudul Hasan Babu
March 10, 2026 12:15 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন। সোমবার ( ৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে। তিনি- ধামোর, তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়নের প্রায় সাড়ে আট কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। যার চুক্তিমূল্য ৯ কোটি ৭৬ লক্ষ টাকা। অপরদিকে তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও তোড়িয়া হাটের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যার চুক্তিমূল্য ২ কোটি ৫৭ লক্ষ টাকা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান প্রমুখ। স্থানীরা জানান, সড়ক উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।