আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপির নেতা সারগিদুল ইসলামকে অবৈধভাবে জোরপুর্বক অপসারনের চেষ্টা চালায় । একইভাবে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে অপসারিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপুকে পুনর্বহালের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে প্রতিপক্ষ বিএনপির একটি স্বার্থান্বেষী গ্রুপ ্ইউপিতে দায়িত্বরত প্যানেল চেয়ারম্যানকে ও তার অনুসারীদের বাড়ীঘরে হামলা চালায় ও ভাংচুর করে। প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম।
মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার সময় গাংনী হাসপাতাল বাজারস্থ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম প্রাণনাশের হুমকিতে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সারগিদুল আরও জানান,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুর সমর্থকরা আমার বড় ভাই হেমায়েতপুরের বাসিন্দাকে হত্যার হুমকি দিয়ে বাড়িতে হামলা চালিয়েছে এবং আমার কর্মী সমর্থকদের বাড়ি শিমুলতলাতেও হামলা চালিয়েছে।
স্থানীয়রা জানান, রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।পরে রক্তক্ষয়ী সংঘর্ষে বেশকয়েকজন আহত হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান সারগিদুল ইসলাম।
