ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 গাংনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার। এলাকায় আতংক।

Mahamudul Hasan Babu
March 11, 2026 4:35 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১ দিকে  উপজেলার হিজলবাড়িয়া সাহারবাটি সড়কের কৃষক  নিয়ামত আলী ও দানেজ আলীর পেয়াজ ও  ভুট্টো ক্ষেতের  রাস্তার পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎সাহারবাটি গ্রামের স্থানীয় বিএনপি নেতা আবু বক্কার জানান,বিএনপি নেতাকর্মীদের ভয় ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বোমা রেখেছে বলে তিনি ধারণা করছেন।

‎এলাকার স্থানীয় মানুষ মনে করেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি সড়কে ডাকাতি কিংবা বিএনপি নেতাকর্মীদের মধ্য আতঙ্ক সৃষ্টি  বা,কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে  ব্যবহৃত হতে পারে বলে ধারণ করেন।

‎এব্যাপারে গাংনী থানার এসআই অঙ্কুশ কুমার  জানিয়েছেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাল টিপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।

‎ এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, বোমা সাদৃশ্য বস্তু  উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।