ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

Mahamudul Hasan Babu
March 13, 2026 6:14 am
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে জেলা প্রেসক্লাবের পিরোজপুরের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সাংবাদিক এস এম সোহেল মাহমুদকে আহবায়ক ও সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক এস এম সোহেল মাহমুদ জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আলিফ আহমেদ রাজিব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।