ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অতীতের কোন সরকার জনগণের চাহিদা অনুযায়ী এভাবে কাজ করেছে কিনা আমার জানা নাই। —- আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

Mahamudul Hasan Babu
March 13, 2026 3:30 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, নাগরিক অধিকার নিশ্চিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান ফ্যামেলি কার্ড প্রদান শুরু করেছেন। তিনি ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসক পদায়ন শুরু হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে অতীতের কোন সরকার জনগণের চাহিদা অনুযায়ী এভাবে কাজ করেছে কিনা আমার জানা নাই। আমরা জনগণের চাহিদা পূরণে সবসময় জনগণের পাশে আছি। আমাদের সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। ভোটের কালির দাগ মুছে যাওয়ার পূর্বেই আমরা আমাদের দেয়া ওয়াদা পূরণে ব্যপকভাবে কাজ শুরু করেছি। আমরা জনগণের আস্থা অনুযায়ী কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
শুক্রবার বিরল সরকারি কলেজ মাঠে বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চারোনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দিনেশ চন্দ্র রায় প্রমূখ। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফানুল হক মিঠুসহ প্রমূখও উপস্থিত ছিলেন।