কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি-দুঃস্থদের মাঝে ১০কেজি ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
১৪মার্চ (শনিবার) বেলা ১০টায় রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আরিফুজ্জামান (দ্বীপ মন্ডল)’র সভাপতিত্বে এবং ইউপি ট্রাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. গোলাম মোস্তফা দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। এ চাল পেয়ে অত্যন্ত খুশি হতদরিদ্র মানুষ।
ইউনিয়নের হতদরিদ্র হাজেরা বেগম, শহিদুল ইসলাম, রফিকুল হকসহ অনেকে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ১০কেজি ভিজিএফের চাল পেয়ে অনেক আনন্দিত।
রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আরিফুজ্জামান (দ্বীপ মন্ডল) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রায়গঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫হাজার ৬শ ৬৭জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি ট্রাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. গোলাম মোস্তফা ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যা এবং পরিষদের সেক্রেটারী আজহারুল ইসলাম প্রমুখ।
