ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্বোধন

Mahamudul Hasan Babu
March 14, 2026 9:43 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্বোধন করা হয়েছে।
পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ প্র্াঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আশরাফুজ্জামান ও গাংনী পৌরসভার পক্ষে পৌর সভার সচিব ও প্রকৌশলী শামীম রেজা পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এসময় গাংনী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিসের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাসুম উল্লাহ, গাংনী উপজেলা প্রশাসনের নাজির আবু হানজালা, পৌরসভার প্রধান অফিস সহকারী আসলাম আলী, হিসাব রক্ষকসহ পৌরসভার কর্মচারীবৃন্দ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতায় কাজ করে।