ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Mahamudul Hasan Babu
March 16, 2026 10:32 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ( ১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন , বৈধ কাগজপত্র ছাড়া মটরসাইকেল চালানো, মটর সাইকেলে দুই এর অধিক আরোহী বহন করা, পিকআপ গাড়ীতে ঢাক-ঢোল নিয়ে আনন্দ যাত্রা পরিহার করা এবং নির্বিঘ্নে ঈদ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানের ঈমামগণ, কমিটির সভাপতি/ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।