ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন

Mahamudul Hasan Babu
March 16, 2026 11:19 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাভেদ মাসুদ মিল্টনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা পরিষদের চলমান কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন।

জাভেদ মাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।