ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর সরকারি হাসপাতালে রোগীদের মাঝে বিপুল মাস্টারের উদ্যোগে ইফতার বিতারণ

Mahamudul Hasan Babu
March 16, 2026 4:27 pm
Link Copied!

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা সরকারি ৫০ শয্যা হাসপাতালে অসহায় ও ভর্তি রোগীদের মাঝে ইফতার বিতরণ।
সোমবার (১৬মার্চ) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টারে নিজ উদ্যোগে  ইফতার বিতরণ করেন উপজেলায় হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় বিপুল মাস্টার বলেন হাসপাতালে যারা অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন,তাদের অনেকেই ঠিকমতো ইফতার করার সুযোগ পান না। সেই বিষয়টি বিবেচনা করেই তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরও আমি তাদের সাথে থেকে ইফতার করার সুযোগ পেয়েছিলাম, যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি আরো বলেন,অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহবায়ক জনি শাহ,সাবেক ছাত্রনেতা আল আমিন, ইসলামপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পিয়াস, ইসলামপুর পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক পলাশ বন্দ, এছাড়াও সহযোগিতায় ছিলেন মোজাদ্দেদ,সোয়াইব,লোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।