পশ্চিম দিগন্তে অদ্রি মন্ত্রে , যুবক এক দল..
অদৃষ্ট পথে হেঁটে চলেছে অনর্গল ।
উদ্দেশ্যে আসমান – পর্বত ডেঙ্গিয়ে দীর্ঘ নিশাকান্ত,,,
কয়েক জোড়া চক্ষু শিখায়, জলধারা ও ক্লান্ত ।
নজরুলের কাব্যে যুক্ত জয়গান,
‘সবুজ অভিযানে’ তোমরা রবীন্দ্রনাথের প্রাণ ।
তারুণ্যের প্রতীক নিয়ে,চালন কর অদম্য শক্তি ….
তোমাদের গড়া সংগঠনে তুচ্ছ সব যুক্তি ।
কাঁধে কাঁধ মিলিয়ে, কল্যাণের অদৃশ্য সংগ্ৰাম…
মানবী-নন্দন সর্ব একত্রে গড়ি বিশ্বগ্ৰাম ।
অদম্য উদ্যোগে আনন্দিত অসহায় জীবন ,
তোমাদের দেওয়া অন্ন, ধরিত্রী করিবে স্মরণ ।
হাঁটতে হাঁটতে আজ শুরুর সর্বকনিষ্ঠ দুয়ারে ,
পৌঁছাবে একদিন তাঁরা, ঠিক ওই পর্বত নহরে ।
এই দীর্ঘ যাত্রা শুভ হোক ,
রিমেমবার আস এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক
