ঢাকাTuesday , 17 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ঈদুল ফিতর উপলক্ষে ৯ ইউনিয়নের অসহায়দের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ

Mahamudul Hasan Babu
March 17, 2026 4:27 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।গতকাল
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সাতানী, জগতপুর, বলরামপুর, কড়িকান্দি, কলাকান্দি, ভিটিকান্দি, নারান্দিয়া, জিয়ারকান্দি ও মজিদপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঠানো ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন-কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, মিজানুর রহমান ভুলু সিকদার, আক্তারুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সামির হোসেন মোল্লা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন ভান্ডারী।
এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ভূইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম মাস্টার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকার, উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধানসহ ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।