পঞ্চগড় প্রতিনিধি : বোদায় উপজেলা অটো বাইক সমিতির আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে বোদা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও অটো বাইক সমিতির প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।বোদা উপজেলা অটোবাইক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপদেষ্টা সোহেল রানা, যুগ্ম সম্পাদক ও উপদেষ্টা আল আমিন বাবু,বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, উপজেলা জিয়া পরিষদের সম্পাদক ও উপদেষ্টা সেলিম মতি এবং অটো বাইক সমিতির সাধারণ সম্পাদক তপুল ইসলাম তপু সহ নেতৃবৃন্দ।
অটো বাইক সমিতির প্রায় ১০০ জন সদস্যের মাঝে নগদ অর্থ ও সেমাই চিনি দুধ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়
