ঢাকাTuesday , 17 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর চৌগাছা গ্রামে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 17, 2026 5:53 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের বাংলাদেশ ছাত্রশিবির গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি রাসেল মল্লিক ট্রেডার্স এন্ড ফার্নিচার এর আয়োজনে পবিত্র রমজানের সিয়াম পালন উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর চৌগাছা রিফিউজি পাড়ার সোনামনি কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌগাছা রাসেল মল্লিক ট্রেডার্স এনড ফার্নিচারের সত্ত্বাধিকারী ও বাংলাদেশ ছাত্রশিবির গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি বিশিস্ট ব্যবসায়ী রাসেল আহমেদেও সভাপতি ইফতার মাহফিলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য জামায়াত নেতা নাজমুল হুদা।
জামায়াত নেতা সাইফুল্লাহ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম , উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা এ্যাডভোকেট সাকিল আহমেদ, গাংনী পৌর জামায়াতের সভাপতি আহসান , জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, জিল্লুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে ব্ক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্রগঠনে অবদান রাখতে চাই। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। আমরা ভাল কাজ দেখাতে পারলে একদিন বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা উড়বে।
ইফতার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চৌগাছা ৩ নং ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি রোমানুল ইসলাম মল্লিক । অনুষ্ঠানে জামায়াত ইসলামীর কর্মী সমর্থক ছাড়াও প্রায় দেড় হাজার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।