স্টাফ রিপোর্টার: আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মানুষের উন্নয়ন, সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।
পরবর্তীতে ধীরে ধীরে মূল রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করতে চান।
আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, এবং জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে অতীতের মতোই ভবিষ্যতেও তাদের সুখ-দুঃখে পাশে থাকবো। আমি সবসময় জনগণের কথা ভাবি, আর জনগণ যদি আমাকে নিয়ে ভাবে, তাহলে অবশ্যই আমি তাদের সেবা করে যাবো।”তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি।
