আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি; মেহেরপুরের গাংনীতে শরিকানা জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ সহোদর রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১১ উপজেলার গোপালনগর গ্রামে জমি পরিমাপ করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোপালনগর মোল্লাপাড়া গ্রামের সহোদর ভাই মৃত সমসের আহমেদ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম,(৪০), ও জহুরুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়েছে। তাদেও মাথায় আঘাত করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী গ্রামের বেশ কয়েকজন জানান, বাপ দাদার জমি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। আজ বাড়ীর জমির সীমানা পরিমাপ করে বাশের খুটি দিতে গেলে প্রতিপক্ষ চাচাতো ভাই মোবারক মোল্লার ছেলে তহিবুল (৫০), তার ছেলে সোহাগ (২০), মোজামের ছেলে রানা (৩২), আওয়ালের ছেলে রাজু (২২), মোবারক মোল্লার অন্য ছেলে আব্দুল আওয়াল (৪৮) ও মতিন বাঁশের লাঠি ও ইট পাটকেল নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দাস সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
