মেহেদী হাসান,ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৫৭জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
সোমবার সকালে উপজেলার কুমরাডাঙ্গা জামে মসজিদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের দেওয়া হয় কলম ও খাতা।
সংগঠন সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ১১৭ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ৫৭ জন শিক্ষার্থী টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো.রুহুল আমিন, সঞ্চালনা করেন শেখ আল জাবের শিহাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ০৩এলাকার সংসদ সদস্য আলী আজগর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন ও সেক্রেটারি আবু হাসেম , হাফিজ উদ্দিন বাহার সহ প্রমুখ ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক, স্থানীয়মসজিদের আরও অনেকে।বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
