ঢাকাMonday , 23 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় মাদক কারবারিদের তালিকা করার নির্দেশ

Mahamudul Hasan Babu
March 23, 2026 1:50 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন বাগেরহাট ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। এ সময় তিনি মাদক কারবারীদের তালিকা করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

রবিবার (২২ মার্চ) শরণখোলা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সভায় প্রধান বক্তার আলোচনায় তিনি এই ঘোষণা দেন।

রাজৈর তালিমুল কুরআন ট্রাষ্ট কার্যালয় চত্বরে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম।

উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারী মাওলানা মোস্তফা আমিনের সঞ্চালনায় এখানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াত নেতা ডাঃ ফজলুর রহমান, মাওলানা ওবায়দুল হক, অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী ও মাওলানা সারোয়ার হোসাইন বক্তৃতা করেন।

ঈদ পুনর্মিলনীর এ সভায় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।