ঢাকাTuesday , 24 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধার,বনে অবমুক্ত

Mahamudul Hasan Babu
March 24, 2026 11:11 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি : সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়া একটি শিংগাল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা।সোমবার দুপুরে দুবলার আলোরকোল বনাঞ্চলে দেড় কিলোমিটার জুড়ে পেতে রাখা হরিণধরার ফাঁদ ও ফাঁদে আটকে থাকা ওই শিংওয়ালা বড় হরিণটি উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (২৩ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল টহল ফাঁড়ির মাঝেরখাল এলাকার সুন্দরবনে হেঁটে টহলের সময় বনের মধ্যে দেড় কিলোমিটার এলাকা জুড়ে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদ এবং ফাঁদে একটি বড় শিংগাল হরিণ আটকে আছে দেখতে পায়। বনরক্ষীরা দা দিয়ে ফাঁদ কেটে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দিয়েছেন। এবং বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ জব্দ করেছেন। চোরা শিকারীরা হরিণ ধরার জন্য এই ফাঁদ পেতে ছিলো বলে বনরক্ষীরা জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে একটি হরিণের জীবন রক্ষা পেয়েছে। এই ফাঁদ উদ্ধার না হলে আরো হরিণ ধরা পড়তে পারতো। ঈদকে সামনে রেখে সুন্দরবনে বনরক্ষীদের টহল অভিযান অব্যাহত রয়েছে। টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।