ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন

Mahamudul Hasan Babu
March 26, 2026 11:57 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের জনতা বাজারে আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন ও মাস্টার ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা শামসুল আরেফিন মাছুম, আলম কমান্ডার, মোস্তফা মেম্বার, মিলনসহ এলাকার বিশিষ্টজন ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সাধারণ সম্পাদক ইমাম হোসেন কিরন বলেন, প্রতিষ্ঠানটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের সভাপতি ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বসুরহাট মেট্রো ইউনিট ম্যানেজার দেলোয়ার হোসাইনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।