ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধাগণ কারো একক সম্পদ নয়। —- সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি।

Mahamudul Hasan Babu
March 26, 2026 12:06 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জাতির গর্বিত সূর্য সন্তান। বীর মুক্তিযোদ্ধাগণ কারো একক সম্পদ নয়। কোন বীর মুক্তিযোদ্ধা দয়া করে কোন দলের একক সম্পদে পরিনত হবেন না। আমি আপনাদের সমান সম্মানের জায়গায় রেখে এলাকায় সকলের জন্য কাজ করতে চাই।
তিনি কড়া বার্তা ও কঠিন হুসিয়ারি দিয়ে বলেন, আমি আমার এই সংসদীয় এলাকা বিরল এবং বোচাগঞ্জ উপজেলাকে চাঁদাবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত ও মাদক মুক্ত করতে চাই। এই দুই উপজেলায় কোন প্রকার চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও মাদক কারবারী এবং মাদক সেবনকারীদের স্থান হবে না। এই সুস্থ্য ও নিরাপদ সমাজ গঠনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

বৃস্পতিবার বেলা ১১ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি (ভ’মিঃ) ইসতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ আল ইমরান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৃদ্ধাশ্রম ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যন্য উপসানালয়ে বীর শহীদদের পবিত্র আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বকিাল ৩ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।