ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Mahamudul Hasan Babu
March 26, 2026 2:17 pm
Link Copied!

মো:সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:  মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয় । সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা শাখা , মাগুরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮ টায় মাগুরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন হয়। বেলা বারোটায় মাগুরা জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকাল ৪ টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ । সন্ধ্যা ছয়টায় জেলা অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতেও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচী পালিত হয়েছে।