মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির বর্ষীয়ান প্রভাবশালী নেতা আব্দুল আজিজ (ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার রাত ৮আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ভ্রমন থেকে ফেরার পথে নাটোর বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন একমত অবস্থায় স্থানীয় লোকজন বড়াইগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
শনিবার ১১টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ খেলার মাঠে জানাযা অনুষ্ঠিত হবে এবং পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল আজিজ উপজেলার কলকতি গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রস্তম আলীর ছেলে।
তার মৃত্যুতে , ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান ,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,দলীয় প্যাডে শোক প্রকাশ করেছেন। এছাড়া ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব উল আলম বাবলু গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সেই সঙ্গে তাঁর বেহেস্তে নসীব করেন বলে সবার কাছে দোয়া চান। উপজেলা শিবিরের সভাপতি আবু হোরায়রা হৃদয় উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন শোক শান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সেই তাকে যেন মহান রব জান্নাত বাসী করেন বলে দোয়া চান, ভার্চুয়াল পাবনা ০৩এলকার এমপি অধ্যাপক আলী আজগর বলেন ভাই যেন আল্লাহ জান্নাত বাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, ভার্চুয়ালে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষি বিদ হাসান জাফির তুহিন বলেন মহান রব যেন ভাই কে জান্নাত বাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার একমাত্র ছেলে প্রভাষক জাকির তিনি বলেন সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর সেই সঙ্গে পাওনা দেনা থাকলে জানাবেন আর মহান রব যেন জান্নাত বাসী করে।
জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার বলেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তার সততা ও নিষ্ঠা ছিল ঈর্ষণীয় উচ্চতায়। সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল আজীজের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক জীবনেও নিজ আদর্শে অটল থেকে সংগ্রাম ও জনগণের সেবা করে গেছেন এই বর্ষীয়ান নেতা। বিবৃতিতে আরো বলেন, মো. আজিজ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত।’
আজিজের মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপি একজন ত্যাগী ও সৎ বিনয়ী সাহসী নেতাকে হারালো।
