ঢাকাSaturday , 28 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

Mahamudul Hasan Babu
March 28, 2026 10:17 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি ; মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পেঁয়াজের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ঐ গ্রামের গুলবার আলীর ছেলে।
শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীপুরের দুর্গাপুরে কালাম মন্ডলের পেঁয়াজের জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয় । এ সময় সুরুজ আলী গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।